283381

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে বিদেশি নাগরিকসহ নিহত ৭, আহত শতাধিক

টানা ৪ ঘণ্টার চেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে লাগা আগুন। এ ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক। এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে ওই ভবনে আগুন লাগে। নিহত ব্যক্তিরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০) এবং শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে পরিদর্শক ইয়াসিন জানান, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক। তিনি আরো জানান, আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।

ad

পাঠকের মতামত