283269

বরিশালের আবাসিক হোটেলে বিশ্ব ব্যাংক কর্মকর্তার লাশ

বরিশাল নগরীর একটি থ্রি-স্টার মানের আবাসিক হোটেলের বাথরুম থেকে বিশ্ব ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হোটেল এরিনার তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই কর্মকর্তার নাম গোলাম মোস্তফা। তিনি বর্তমানে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের কনসালটেন্ট হিসেবে বরিশালে দায়িত্ব পালন করছিলেন। বরিশাল কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, মরদেহের নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন রয়েছে। কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি।

ad

পাঠকের মতামত