ঢাকা-নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির ২৬৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।




