282955

টস জিতে ফিল্ডিংয়ে করছে গেইলরা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরের ষষ্ঠ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স।নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।এর আগে নিজেদের প্রথম খেলায় রাজস্থান রয়েলসের বিপক্ষে জয় পায় পাঞ্জাব। যদিও সেই ম্যাচে বাটলারের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে কলকাতা নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জয় লাভ করে।চলতি আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলছে কলকাতা ও পাঞ্জাব। উভয় দলেরই প্রত্যাশা জয়ের ধারা অব্যাহত রাখা।

কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নিথিশ রানা, শুবম গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, পিজুষ চাওলা, কুলদীপ যাদব, ‍লুকি ফার্গুনসন ও প্রসিদ কৃষ্ণ।

কিংস ইলেভেন পাঞ্জাব: ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার, মনদীপ সিংহ, আন্দ্রে ট্রাই, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ সামি, হার্ডুস ভিজন, ও বরুণ চক্রবর্তী।

ad

পাঠকের মতামত