282729

পায়ের সাথে রিকশা বেঁধে রাস্তায় ঘুমান তিনি

নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় শহরে ভাসমান অনেক মানুষকে দেখা যায় ফুটপাথে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা রেল স্টেশনে ঘুমাতে। ঘরহীন এইসব মানুষের অনেকেরই থাকার কোনও আবাস না থাকায় তারা রাত কাটাতে বেছে নেয় এসব স্থানকে। আবার অনেকের ঘর থাকলেও জীবিকার প্রয়োজন কিংবা অন্য কোনও কারণে বাধ্য হন রাস্তাঘাটে এভাবে জীবন কাটাতে। তাদের মধ্যে একজন হায়দার (ছদ্মনাম)। সারাদিন রিকশা চালিয়ে থাকার যায়গা না পেয়ে রাস্তার পাশেই ঘুমাতে হয় তাকে। এমনি একটি দৃশ্য দেখা গেছে ধানমন্ডি ৮ নাম্বার ব্রিজের ‍উপর।

দেখা যায়, রাস্তার পাশে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন এক রিকশা চালক। সাথেই রয়েছে তার একমাত্র উপার্যনের মাধ্যম রিকশা। ঘুমানোর আগে রিকশাটিকে নিজের পায়ের সাথে বেঁধে রাখেন হায়দার। প্রতিদিন ব্যায়াম করতে আসা একজন বলেন, প্রতিদিন এই লোকটাকে এখানে শুয়ে থাকতে দেখি। বেলা বাড়ার সাথে সাথে আর দেখা যায় না। হয়তো রিকশা নিয়ে উপার্যন করতে বেরিয়ে যান। তিনি বলেন, শুধু এখানেই নয় রাজধানীর বিভিন্ন যায়গায় বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা রেল স্টেশনেও এধরনের মানুষকে দেখা যায়। যাদের এই শহরে থাকার যায়গা নেই।(ঘুমিয়ে থাকার ওই লোকের সাথে কথা বলা সম্ভব হয়নি)

ad

পাঠকের মতামত