মেসিকে ছাড়াই আজ মাঠে নামছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। গত ম্যাচে ভেনিজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছে মেসিরা। দীর্ঘ ৯ মাস পর একাদশে ফিরেছিলেন মেসি কিন্ত দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেন নি তিনি।উল্টো তাকে সহ আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিয়েছে ভেনিজুয়েলা। সেই ম্যাচেই আবার ইনজুরির কবলে পড়েন মেসি। তাই সেদিনই বার্সেলোনাতে ফিরে গিয়েছিলেন তিনি।আজকের ম্যাচে মেসি না থাকলেও দিবালাকে একেবারে শুরু থেকেই একাদশে রেখেছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি।মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা
গোলরক্ষক: অন্দ্রাদাডিফেন্স: মার্কস আকুনা, জার্মান পেজেল্লা, কেঁনেমান, গঞ্জালো মনটিয়েল। মিডফিল্ড: রবার্তো পেরেইরা,প্যারাদেজ, ডি পল, রদ্রিগেজ। ফরওয়ার্ড: দিবালা, লাউতারো মার্টিনেজ।




