281993

মাকে গুলি করে মারলো ৭ বছরের শিশু

খেলতে খেলতে মাকে গুলি করে হত্যা করলো সাত বছরের শিশু। ওই শিশুর নাম আজান বলে জানা গেছে।আর মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ফয়সালাবাদ শহরের জং বাজার এলাকায়।সোমবার বাড়িতে বসে খেলছিলো শিশু আজান। আর সে খেলছিলো বাবার পিস্তল নিয়ে। বিষয়টি খেয়াল করলেও গুরুত্ব দেয়নি বাড়ির লোকজন। খেলতে খেলতেই মাকে লক্ষ্য করে গুলি করে আজান। গুলিটি সোজা তার মায়ের বুকে গিয়ে লাগে। ফলে ঘটনাস্থলেই মারা যান আজানের মা ২৬ বছর বয়সী হিনা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য হিনার মরদেহ শহরের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: দুনিয়া নিউজ

ad

পাঠকের মতামত