সাকিবের জন্মদিনে মেয়ে আলাইনার চমক (ভিডিও)
স্পোর্টস ডেস্ক।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সাকিব আল হাসান এখন ভারতে। গতকাল রোববার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দলের প্রথম ম্যাচটিও খেলেছেন। কিন্তু সেদিন ছিল সাকিবের জন্মদিন। বত্রিশ পেরিয়ে তেত্রিশে পা দিয়েছেন তিনি। এজন্য পরিবার-ভক্ত-দল সবার কাছ থেকেই পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। এদিকে গতকাল আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদকে জেতাতে না পারায় বিমর্ষ ছিলেন সাকিব। তবে তাকে মন খারাপ করে থাকতে দেয়নি মেয়ে আলাইনা। মন ভালো করার জন্য সাকিবকন্যা ভিডিও কল করে বাবাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
সাকিবকে মেয়ের শুভেচ্ছা জানানোর এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে হায়দরাবাদ। ভিডিওতে সাকিবকে ‘হ্যাপি বার্থডে টু পাপা (শুভ জন্মদিন বাবা)’ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায় আলাইনাকে। মেয়ের মিষ্টি এমন শুভেচ্ছা বার্তায় আর মুখ গোমড়া করে থাকতে পারেননি সাকিব। নিজের অজান্তেই হেসে ওঠেন সাকিব আল হাসান।
https://www.facebook.com/sunrisershyderabad/videos/1208247079340232/?v=1208247079340232




