281424

পরাজয় দিয়ে শুরু কোহলির

স্পোর্টস ডেস্ক।ে। শুরু হয়ে গেল দ্বাদশ মরশুমের আইপিএল৷ পুলওয়ামায় সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় এবারের আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান৷ উদ্বোধনের পুরো টাকাটাই নিহত সেনা জওয়ানদের পরিবারের সাহায্যের জন্য দিয়ে দিচ্ছে বিসিসিআই৷ ধীরে চলো নীতিতে খেলে আইপিএলের প্রথম ম্যাচে জয় হাসিল করে নিল সিএসকে৷ মাত্র ৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে কখনই ম্যাচে আগ্রাসন দেখায়নি মহেন্দ্র সিং ধোনির ছেলেরা৷

অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে সতর্ক সিএসকে৷ আরসিবিকে ব্রেক থ্রু দিলেন যজুবেন্দ্র চাহাল, শেন ওয়াটসনকে আউট করে৷ এদিকে, আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করে ফেললেন সুরেশ রায়না৷ ৫০০০ রান করার পর ১৯ রানে আউট হয়ে যান রায়না৷ মঈন আলির শিকার তিনি৷

১৭.৪ বলে তিন উইকেটে জয়ের দেখা পেয়ে যায় সিএসকে। ধোনির এদিন ব্যাটে নামতে হয়নি। আম্বাতি রায়ডু ২৮ রান ও সুরেশ রায়না ১৯ রান এবং কেদার ১৩ রান (নটআউট) করেন। সিএসকের হয়ে হরভজন ৩টি ও ইমরান তাহির ৩টি উইকেট নেন।

ad

পাঠকের মতামত