মানবতার ফেরিওয়ালা ওসি নাসির উদ্দিন, এতিমদের কাছে পিতা!
পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার দেবতা হিসেবে পরিচিত বগুড়ার নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নাসির উদ্দিন।এতিমদের কাছে পুলিশ কর্মকতা হিসেবে নন, একজন পিতা হিসেবেই পাশে থেকে রেকর্ড গড়ে চলেছেন এই পুলিশ কর্মকর্তা। সূত্রমতে, মো. নাসির উদ্দিন নন্দীগ্রাম থানায় যোগদান করার পর থেকে তাঁর কঠোরতায় উপজেলায় মাদকের প্রবনতা হ্রাস পেয়েছে। চাঁদাবাজ ও ছিনতাই প্রবনতা নেই চললেই। আগেরমত চুরি-ডাকাতির ঘটনাও নেই। অপরাধ দমনে তিনি কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি দেবতা।
ঈদ এলেই গরীব অসহায় দুস্থ মানুষের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সামগ্রী পৌছে দেন থানার ওসি নাসির উদ্দিন। শীতে শীতবস্ত্র বিতরণ করা সহ উপজেলার বিভিন্ন এতিমখানার দিকে সার্বিক নজর রাখেন তিনি।সংসারে অভাবের কারণে যেসব শিশু স্কুলে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, সেসব শিশুর নতুন পোষাক ও লেখাপড়ার সুযোগ করে দেয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খোজ নিচ্ছেন। মানবতার ফেরিওয়ালা হিসেবে বিধবা নারী, প্রতিবন্ধী ও এতিমদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতিমদের নতুন পোষাক কিনে দেয়ার উদ্যোগ নিয়েছেন ওসি নাসির। পুলিশ জনতা-জনতাই পুলিশ, পুলিশ জনগনের বন্ধু এবং সেবক, এই কথাগুলো বাস্তবে প্রমাণ করেছেন নন্দীগ্রাম থানার ওসি।
মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে আসে। পুলিশ হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু মনযোগ দিয়ে তাদের কথাগুলো শোনেন এবং করণীয় সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলেন ওসি নাসির উদ্দিন। সামান্যতম অহংকারও তাঁর মাঝে নেই। থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। যেসব বৃত্তবানদের সামর্থ আছে, তাদের ঘুমন্ত মানবতা জেগে উঠবে এটা আমার বিশ্বাস। নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, মানবতার দেবতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন থানার ওসি নাসির উদ্দিন। পুলিশের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। পুলিশ অসহায় ও বিপন্ন মানুষের বন্ধু প্রমাণ করে উপজেলার মানুষের কাছে আস্থা গড়েছেন ওসি নাসির।




