সাকিব-কন্যার মন প্রতিদিন এক ঘণ্টা খারাপ থাকে!
স্পোর্টস ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। স্বামী-সন্তান ছাড়াও ব্যক্তিগত অনেক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। বাদ যায় না মেয়ে আলাইনা হাসান অউব্রির বেড়ে ওঠার মুহূর্তও। শুক্রবার (২২ মার্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ে আর নিজের একটি ছবি পোস্ট করেছেন শিশির। ছবিতে দেখা যায়, জিমে মন খারাপ করে গালে হাত দিয়ে বসে রয়েছে অউব্রি। আর একটু দূরে কাউচে বসে আয়নার দিকে ক্যামেরা ধরে সেই ছবি তুলছেন শিশির।
ছবির ক্যাপশনে লেখা, ‘প্রতিদিন এক ঘণ্টা তার মুড এরকম থাকে!’ ছবি দেখে বোঝা যাচ্ছে, কোনো কারণে মন ভালো না সাকিব-কন্যা আলাইনার। শিশিরের ভাষ্যমতে, মনের অবস্থা প্রতিদিন অন্তত এক ঘণ্টা এমন থাকে অউব্রির! ২৩ মার্চ, শনিবার থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরে খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বাবা সাকিব। তাই মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছে সাকিব-কন্যা অউব্রি। সারাদিন খুনসুটি করেই সময় পার হয় মা-মেয়ের।
মায়ের কল্যাণে ফেসবুক-ইনস্টাগ্রামে সাকিব-কন্যার নিয়মিত দেখা মেলে। প্রায় প্রতিদিন মা-মেয়ের খুনসুটিসহ অনেক মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন শিশির। বাবা সাকিবও কম যান না।
https://www.facebook.com/sakib.ummeyalhasan/posts/1216698275166030




