280965

ইসলাম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ (শুক্রবার) বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।গত বছর চাভুসওগ্লু’র সঙ্গে বৈঠকের সময়ে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো।

তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেয়ার সময় এ কথা জানান চাভুসওগ্লু। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে গত বছরের সেপ্টেম্বর মাসে মাদুরোর সঙ্গে আলাপ হয়েছিলো বলে জানান তিনি। আলাপের সময়ে ওই টিভি সিরিজ নিয়ে ইতিবাচক মন্তব্য করছিলেন মাদুরো। ভেনিজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াডোর সঙ্গে মাদুরোর টানাপড়েন তুঙ্গে তখন এ মন্তব্য প্রকাশ করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

ad

পাঠকের মতামত