অবশেষে পাওয়া গেল মোস্তাফিজের বউয়ের ছবি
২২ মার্চ শুক্রবার মামাতো বোন শিমুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাটার মাস্টার খ্যাত ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এ দিন দুপুরে পারিবারিকভাবেই তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বেশ কড়াকড়ির ভেতর দিয়েই আক্দ অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। তুলতে দেওয়া হয়নি বিয়ের কোনো ছবি। বিশেষ করে কনে শিমুকে মিডিয়ার কাছ থেকে আড়াল করে রাখা হয়। সাংবাদিকেরা কনে বা বিয়ের ছবি তুলতে চাইলে কনের মামা শরীফুল ইসলাম বলেন, ‘এই বিয়ে নিয়ে সাংবাদিকদের কোনো ফুটেজ ও ছবি ব্যবহার করতে দেওয়া হবে না।’
তাদের পরিবারের পক্ষ থেকে বিয়ের ছবি ও ফুটেজ নিতে না দিলেও মোস্তাফিজ ভক্তরা কৌতূহলী হয়ে পড়েন মোস্তাফিজের স্ত্রীর ছবি দেখতে। এরই মাঝে দেশ রূপান্তরের হাতে এল কনে শিমুর ছবি। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন শিমুকে ঘরে বসে থাকতে দেখা যায়। উল্লেখ্য, আজ দুপুর ৩ টা ১৩ মিনিটে মোস্তাফিজের বিয়ের আক্দ সম্পন্ন হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন মোস্তাফিজের বড়ভাই মাহফুজার রহমান মিঠু। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আজ আক্দ সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের পর বড় পরিসরে অনুষ্ঠান করা হবে ‘
কনে শিমু পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের রওনাগুল ইসলাম বাবুর তৃতীয় মেয়ে। রওনাগুল সম্পর্কে মোস্তাফিজের মেজো মামা। শিমু নলতা স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে মাধ্যমিক পাশ করেন। এরপর দেবহাটা উপজেলার সখীপুর কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে সম্মান প্রথম বর্ষে অধ্যয়নরত।




