কে এই প্রীতি যাকে বিয়ে করছে মিরাজ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বিয়ের ধুম চলছে বলাই যায়। তাসকিন আহমেদ, আবু হায়দার রনির পর সাব্বির রহমান হয়ে এবার মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হকের পালা! টাইগারদের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক আগামী মাসে নিজের গাঁটছড়া বাঁধলেও আজ (২১ মার্চ) মেহেদী হাসান মিরাজ ও আগামীকাল (২২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসবেন মুস্তাফিজুর রহমান।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ ফেব্রুয়ারি মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তিনজন মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক।
সেদিন ওই ঘটনা না ঘটলে এখনো নিউজিল্যান্ডেই থাকার কথা ছিলো তাদের। ক্রাইস্টচার্চ ঘটনার পর সারারাত ঘুমোতে না পেরে দেশে ফেরার বিমানে চাপার আগে ক্লান্ত মলিন মুখই বলে দিচ্ছিলো কতটা শঙ্কিত ছিলেন তারা। আজকেই বিয়ে করতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। জানায়ায় তার প্রেমিকাকেই বিয়ে করছেন।৬ বছর প্রেমের পর অবশেষে বিয়ে করতে যাচ্ছেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্দ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা।
তবে নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’ কিন্তু বিশ্বকাপের আগেই বিয়ে সেরে ফেলছেন।মিরাজের বিয়ের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের জনপ্রিয় একটি জাতীয় দৈনিক লিখেছে, নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন দেশে ফিরে আকদটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না।
বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আকদ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’ এদিকে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) হতে যাওয়া মুস্তাফিজের বিয়ের বিষয়টা জানাজানি হয়েছে গতকালই। জানিয়েছেন মুস্তাফিজের ঘনিষ্ঠ কেউই। শুধু বিয়ের তারিখই নয়, দিয়েছে এ সংক্রান্ত কিছু তথ্যও। মুস্তাফিজের বিয়ের পাত্রী থাকেন ঢাকাতে, পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে জানায় বিশেষ সুত্রটি।




