280530

বিয়ের পিঁড়িতে বসছেন মুমিনুলও

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই। এ বিরতিতে যেন ক্রিকেটারদের বিয়ের ধুম পড়ে গেছে! ইতিমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাব্বির রহমান।আজ বিয়ে করছেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল মালাবদল করতে যাচ্ছেন ‘বন্ধু’ মোস্তাফিজুর রহমান।আর ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন তাদেরই সতীর্থ মুমিনুল হক। এ ক্রিকেটারের বিয়ের ব্যাপারে অবশ্য আগেই জানা গিয়েছিল। তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন তা জানা যায়নি। এবার সেটাও জানা গেল।

মুমিনুল জানালেন, আগামী ১৯ এপ্রিল ধুমধাম করে বিয়ে করবেন। কনে ফারিহা বাশার। বাসা মিরপুর ডিওএইচএসে। সে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।মুমিনুল বলেন, আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা সেরে ফেলব।

ad

পাঠকের মতামত