280493

মদ্যপ স্বামীর অত্যাচার, পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট।।  মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর উপর চোটপাট করছিলেন স্বামী। সেই অশান্তির জের ধরে রাগের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় শের সিং (২৬) নামের ওই ব্যক্তি এখন হাসপাতালে। চিকিত্‍‌সকরা অবশ্য জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, শের শিং নামের ওই ব্যক্তি দিন দশেক আগেই স্ত্রী সন্তোষী ও দুই সন্তানকে নিয়ে কাজের সন্ধানে রাজস্থান থেকে হায়দরাবাদে গিয়েছিলেন। এলবি নগরে মার্বেল ফ্যাক্টরিতে তিনি কাজ নেন।

এলবি নগরের পুলিশ ইনস্পেক্টর জানান, সামান্য কারণে দু-জনের ঝগড়া বাধে। তাদের দুই সন্তান তখন ঘুমোচ্ছিল। রাগের মাথায় হাতের সামনে থাকা ধারালো ছুরি দিয়ে স্বামীর পেনিস কেটে দেন সন্তোষী। পরে নিজেই স্বামীকে নিয়ে যান ওসমানিয়া জেনারেল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৭ ধারায় অভিযোগ রুজু হয়েছে। তবে, এখনও গ্রেফতার করা হয়নি। তিনি হাসপাতালে স্বামীর পাশে রয়েছেন।

ad

পাঠকের মতামত