কাল সকাল ১০টা পর্যন্ত আন্দোলন স্থগিত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাস চাপায় বিইউপির ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।বিইউপির শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজকের মতো অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন নিরাপদ সড়ক আন্দোলন নেতা শাহরিয়ার।
এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে। আবরার আহাম্মেদ নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তার সহপাঠীসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।




