‘ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট’
নিউজ ডেস্ক।। রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের হাতে ধরা কিছু প্লাকার্ড ও কার্টুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শিক্ষার্থীদের হাতে থাকা একটিতে প্লাকার্ডে আঁকা ছবির সাথে লেখা, ‘ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট’। এখানে প্রহসনের সুরে প্রতিবাদ জানানো হয়েছে। চালকের সহকারী রাস্তায় শিক্ষার্থী দেখে তার ওস্তাদকে (চালক) গাড়ির গতি বাড়াতে বলছেন।
কেউ কেউ আবার মন্তব্য করছেন, ‘পড়াশুনা করে যে গাড়ি চাপা পড়ে সে’। এছাড়া ‘কয়লার রাস্তা নাকি, রক্তের রাস্তা?’ এমন কথা লিখেছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, ‘নিজের সিরিয়ালের অপেক্ষা করুন’। বিচার দাবি করে অনেকে লিখেছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। নিয়ম মেনেই আরবার পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোচ্চার ছিলেন আবরার।
আরবার নিহত হওয়ার সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুপুরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বেশ কিছু দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।




