বি. চৌধুরীর বোনের ইন্তেকাল
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর ছোট বোন ও জাতিসংঘের সাবেক কর্ম্কর্তা মরহুম ড. মুঈদ চৌধুরীর স্ত্রী ফাতেমা চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। রোববার দিবাগত রাত সোয়া ১২টায় (১৮ মার্চ্) ব্যাংককের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ফাতেমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং যুক্তরাষ্ট্রের মিসিগান বিশ্ববিদ্যালয় থেকে বয়স্ক শিক্ষা বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকার পুরানা পল্টন কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এবং উত্তরার মহিলা মেডিকেল কলেজে ইংরেজির শিক্ষক ছিলেন। তার স্বামী কুমিল্লা বার্ডের পরিচালক ও পরে জাতিসংঘের ইউনেস্কো প্যারিস হেড কোয়ার্টারে পরিচালক ছিলেন। তার পিতা কফিলউদ্দিন চৌধুরী ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে কেবিনেট মন্ত্রী হন।




