279118

শীর্ষে গৌতম গাম্ভীর, সাকিব ১২ নম্বরে

স্পোর্টস ডেস্ক : আইপিএলকে সামনে রেখেই সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। আইপিএলকে সামনে রেখেই এবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার একটি পত্রিকা। যেখানে দলের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটারদের ক্রমান্বয়ে সাজানো হয়েছে।

এই তালিকায় শীর্ষে গৌতম গাম্ভীর। সাবেক ভারতীয় ওপেনার এবং নাইট রাইডার্সের দলপতি গাম্ভীর ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন ১০৮টি ম্যাচ। একই সময়ে ১০৬টি ম্যাচ খেলে এই তালিকায় দুইয়ে ইউসুফ পাঠান। নাইট রাইডার্সের জার্সিতে এ দুজন বাদে আর কেউ ১০০ ম্যাচ খেলার সুযোগ পাননি।

৯৮টি ম্যাচ খেলে তিনে আছেন এবারের আসরে খেলতে নামা ক্যারিবীয়ান অলরাউন্ডার সুনীল নারাইন। এছাড়া, রবীন উথাপ্পা ৭৪টি, পিযুষ চাওলা ৫৭টি, জ্যাক ক্যালিস ৫৬টি, মনিষ পান্ডে ৫৫টি, মনোজ তিওয়ারি ৫৪টি, সূর্যকুমার যাদব ৫৪টি, উমেস যাদব ৪৭টি, রজত ভাটিয়া ৪৬টি, আন্দ্রে রাসেল ৪৩টি ম্যাচ খেলেছেন।

কেকেআরে সাকিব খেলেছেন ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে। ছয়টি আসরে তিনি খেলেন মোট ৪৩টি ম্যাচ। কেকেআরের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক দিয়ে সাকিব আছেন আন্দ্রে রাসেলের সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে। আর গাঙ্গুলি খেলেছেন ৪০টি ম্যাচ।

ad

পাঠকের মতামত