278204

লক্ষ্মীপুরে বয়ফ্রেন্ডকে সবকিছু সপে দিয়ে অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ছাত্রী! অতপর…

নিউজ ডেস্ক।। অনশন করে বয়ফ্রেন্ডের কাছ তেকে প্রেমের স্বীকৃতি আদায় করতে হয়েছে অন্ত:সত্ত্বা ছাত্রীর। ডেটিংয়ে গিয়ে বয়ফ্রেন্ডকে সবকিছু সপে দিয়ে তিনি অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের দাবি করলে তালবাহানা শুরু করে তার বয়ফ্রেন্ড। এতে বাধ্য হয়ে বাড়ির সামনে অনশন শুরু করেন ওই ছাত্রী। একপর্যায়ে ওই ছাত্রীরাবি মেনে নিতে বাধ্য হয় কলেজছাত্র মো. সজিব। পারিবারিকভাবেই বিয়ে করেন তার গার্লফ্রেন্ডকে। দেনমোহর ধরা হয় ৪ লাখ টাকা। আলোচিত ওই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগরে। সজিব হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকার আবদুস সহিদের ছেলে। তিনি উপকূল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকায় প্রবাসী আবুস সহিদের বড়িতে আমরণ অনশন শুরু করে কলেজ ছাত্রী। রাতে দুই পরিবারের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে বিয়ে সম্পন্ন করেন।

ওই ছাত্রী জানান, তার প্রতিবেশী সজিব তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। পরে বিয়ের প্রলবনে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। প্রেমিক সজিব বিয়ে না করায় অনশনে বসতে বাধ্য হন তিনি। হাজিরহাট ইউনিয়নের ইউপি সদস্য আপেল মাহমুদ বলেন, স্থানীয়দের উদ্যোগে ৪ লাখ টাকা কাবিনে রুনা-সজিবের বিয়ে সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে নেবেন সজিব।

ad

পাঠকের মতামত