278030

ক্রাইস্টচার্চ হামলার প্রত্যক্ষদর্শী মোহন ইব্রাহিম বললেন, নিউজিল্যান্ডে এমন ঘটনা কখনোই কল্পনা করিনি

বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র মোহন ইব্রাহিম ৫ বছর ধরে নিউজিল্যান্ডে পড়াশোনা করছেন। তিনি বিবিসিকে দেওয়া প্রতক্ষ্যদর্শীর বর্ণনায় জানিয়েছেন, গত ৫ বছরে তিনি এ ধরণের হামলার কথা কখনই কল্পনাতেও আনেননি। হামলার সময় মোহন মসজিদে ছিলেন এবং তিনি পালাতে সক্ষম হন। ‘মসজিদে অনেকেই ছিলেন যাদের সঙ্গে আমার নিয়মিত দেখা হতো, তাদের অনেকেই আর নেই। এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারছি না।’

ছাত্র হিসেবে পাঁচ বছর আগে নিউজিল্যান্ডে যান মোহন । তিনি বলেন, ‘এমন হতে পারে আমি কখনো চিন্তাও করিনি। আমি এখানে পাঁচ বছর ধরে থাকি, তাই আমি জানি যে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর একটি। আমি আজ যা দেখেছি, কখনো চিন্তাও করিনি সেরকম কিছু আমার কখনো দেখতে হবে।’ মোহন গোলাগুলি শুরু হলে জানালা দিয়ে পালিয়ে যান। তিনি জানান অন্তত ১০ থেকে ১৫ মিনিট গুলি চলেছে।

ad

পাঠকের মতামত