প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন
লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা রুনা আক্তার (১৯)।বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তাকে উপজেলা চর জাঙ্গালিয়াা গ্রামের মিয়াপাড়া এলাকায় প্রবাসী আবদুস সহিদের বড়িতে অনশনে দেখা গেছে।অনশনরত রুনা আক্তার জানান, প্রতিবেশী প্রবাসী আবদুস সহিদের ছেলে সজিব (২২) তাকে প্রেমের প্রস্তাব দেন। তার কথায় রাজি না হলে বিয়ের প্রস্তাব দেয়া হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রুনার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন সজিব। এতে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রেমিক সজিব বিয়ে না করলে তিনি আমরন অনশনে থাকবেন বলে জানান।
এঘটনায় অভিযুক্ত সজিবের মোবাইল ফোনে একাধিকবার কল করে তার ফোন বন্ধ পাওয়া যায়।কমলনগর থানার ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




