সৌদি যুবরাজের আকস্মিক মৃত্যু
সৌদি রাজপরিবারের এক যুবরাজের আকস্মিত মৃত্যু হয়েছে।মারা যাওয়া ওই যুবরাজের নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ।সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ জানায়, মঙ্গলবার সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের এ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।তবে তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানায়নি তারা।
সৌদির একটি সংবাদমাধ্যম জানিয়েছে,ফয়সাল বিন বান্দার নামের এ যুবরাজ অনেকটা নীরবেই চলাফেরা করতেন। তার মৃত্যুর পর দেখা গিয়েছে, ফুটবলপাড়াসহ ক্রীড়াঙ্গনে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।
মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহতে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।সৌদি রাজপরিবারে মৃতদের দাফনের বিষয়টি অনেকটা গোপনেই সম্পন্ন করা হয়। তাই এ যুবরাজকে কোথায় দাফন করা হবে, তা জানা যায়নি।




