ক্যাম্পাসে ঢুকলেন ডাকসু’র নবনির্বাচিত ভিপি নুরু, উত্তপ্ত ঢাবি (ভিডিও)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু।এসময় তাকে ঘিরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, ‘ছাত্রবন্ধু নুরু ভাই, কারচুপিতেও হারে নাই।’মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।
এ সময় তারা স্লোগান দেন- ‘নুরু ভাই আসছে, রাজপথ কাঁপছে’।দেড়শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলে নবনির্বাচিত ভিপি নুর নিজে অংশ নেন। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান, ফারুক হোসেনসহ অন্য নেতারাও মিছিলটিতে যোগ দেন।মধুর ক্যান্টিন হয়ে মিছিলটি কলাভবন প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের আরও কয়েকটি স্থানে মিছিল নিয়ে স্লোগান দিয়ে এগোতে থাকেন নেতাকর্মীরা। এরপর টিএসসি গেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
কিন্তু পরক্ষণেই ক্ষুদ্ধ ছাত্ররা সাংবাদকদের সামনেই দলবল নিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীদের থেকে বাঁচতে এ সময় ভিপি নুরু টিএসসিতে আশ্রয় নিয়েছে বলে জানা যায়। দৈনিক যুগান্তরের লাইভ নিউজের ভিডিওতে এ চিত্র উঠে এসেছে।
https://www.facebook.com/DainikJugantor/videos/2360477320848510/




