276083

কোটা আন্দোলনের সেই নূর ডাকসুর ভিপি নির্বাচিত হলেন

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হলেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ২৫তম ভিপি নির্বাচিত হলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে নূরুল হক নূর পান ১১ হাজার ৬২ ভোট। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। ২০১৩–১৪ শিক্ষাবর্ষে এ শিক্ষার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন। তিনি পটুয়াখালীতে জন্ম গ্রহণ করেন।

ad

পাঠকের মতামত