275851

ভিপি-জিএস পদে জয়ী দুই স্বতন্ত্র প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ভিপি হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, আর সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন আফসানা ছপা। এছাড়া এজিএস হয়েছেন আইন বিভাগের ছাত্রী ফাতিমা তাহসিন। এরা তিনজনই স্বতন্ত্র ভাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন নাহার হল সংসদে নির্বাচিত বাকিরা হলেন— সাংস্কৃতিক সম্পাদক সামিয়াজ জাহান, সাহিত্য সম্পাদক তাহসিন, সমাজসেবা সম্পাদক শিরিন আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক খাদিজা বেগম ও কার্যনির্বাহী সদস্য তামান্না তাসনিম উপমা। ন্যান্য হলগুলোর ‘হল সংস ‘ নির্বাচনের ফলাফল

মুহসীন হল-মুহসীন হলের প্রভোস্ট ফল ঘোষণা করেছেন। সহসভাপতি বা ভিপি হিসেবে ছাত্রলীগ থেকে নির্বাচিত হয়েছেন শহীদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট। সাধারণ সম্পাদক বা জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ২৫১ ভোট। মুহসীন হলের হল সংসদের ১৩টি পদেই ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরাই জয় লাভ করেছে।

জহুরুল হক হল-জহুরুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে ১৩টি পদের সবকটিতেই জয় পেয়েছে ছাত্রলীগ। ভিপি হয়েছেন সাইফুল্লাহ আব্বাসী অনন্ত ও জিএস পদে রিফাত উদ্দীন। সোমবার বিকেল ৬ টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।

শেখ মুজিবুর রহমান হল-ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিপি পদে ছাত্রলীগের আকমল হোসেন এবং জিএস পদে মেহেদী হাসান শান্ত জয়ী জয়ী হয়েছেন।

জিয়া হল-জিয়া হলের ভিপি পদে ছাত্রলীগের শরিফুল ইসলাম শাকিল এবং জিএস পদে হাদিবুল হোসেন শান্ত জয়ী হয়েছেন।

সূর্যসেন হল-সূর্যসেন হলের ভিপি পদে ছাত্রলীগের মরিয়াম জামান খান সোহান এবং জিএস সিয়াম রহমান জয়ী হয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মো. মারিয়াম জামান খান (সোহান) এই হল সংসদে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবেলিটি স্টাডিজ ২০১৪-১৫ সেশনের মো. সিয়াম রহমান। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র এম মোরশেদ সালাম। সোমবার বিকেল ৭ টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।

ফজিলাতুন্নেসা হল-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা এবং জিএস পদে ছাত্রলীগের সারা বিনতে জামান জয়ী। সোমবার বিকেল ৬ টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।

জসিমউদ্দীন হল-জসীম উদ্দীন হলের ভিপি পদে ছাত্রলীগের ফরহাদ হোসেন এবং জিএস ইমাম হোসেন জয়ী হয়েছেন। এই হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

জগন্নাথ হল-জগন্নাথ হলের ভিপি পদে ছাত্রলীগের উৎপল বিশ্বাস, এবং জিএস পদে কাজল দাশ জয়ী হয়েছেন। এই হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

বিজয় একাত্তর হল-বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগের সজীবুর রহমান সজীব। সজীব ১৩৪৭ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান নাজমুল হাসান নিশান ১৩২৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মুহাম্মদ আবু ইউনুস ১৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী

অমর একুশে হল-অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগের মো. মেহেদী হাসান সুমন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান হাবীব ৫০৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

ad

পাঠকের মতামত