275784

শাহজালাল দরগাহ মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

সিলেট প্রতিনিধি: হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম প্রখ্যাত মুফতি আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার বিকেলে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বাদ আছর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুফতি আবুল কালাম জাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসানের অন্যতম খলিফা।বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফতি আবদুল খাবির।এদিকে মরহুমের জানাজা মঙ্গলবার বেলা ১১টায় সিলেট আলিয়া মাদসারা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।

ad

পাঠকের মতামত