275579

ফের অগ্নিকাণ্ড : মহেশখালীতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক।। কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার ভোরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে প্রথমে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে চকরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালী উপজেলার নতুন বাজারের ভেতরে অবস্থিত মসজিদের আশপাশের যেকোনো চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও লেগে যায়। এতে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত নির্দিষ্টভাবে বলা না গেলেও মসজিদের আশপাশের কোনো দোকান থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে মহেশখালী ফায়ার সার্ভিস। কিন্তু তাতে সংকুলান না হওয়ায় চকরিয়া থেকেও ফায়ার সার্ভিস টিম আনা হয়। সবার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ad

পাঠকের মতামত