275532

বেনাপোলে ২ নারীকে আটকে রেখে গণধর্ষণ, আটক ৬

নিউজ ডেস্ক।। যশোরের বেনাপোলে দুই নারীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ বখাটেকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) বিকেলে পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার উদ্দেশ্যে সীমান্ত পার করে ভারতে নেয়ার কথা বলে দুই নারীকে আটকে রেখে গণধর্ষণ করে একদল দুর্বৃত্ত।

বিষয়টি জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অভিযান চালিয়ে সোহেল, আরিফ, আব্দুল্লাহ, শিমুল, প্লাবন ও মোরশেদ নামে ৬ বখাটেকে আটক করে পুলিশ। নির্যাতিত দুই নারী পুলিশি হেফাজতে রয়েছেন।

ad

পাঠকের মতামত