275367

সৌদির নারী গাইডরা ১১ ভাষায় কথা বলবে পর্যটকদের সঙ্গে

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের সঙ্গে বিভিন্ন ভাষায় কথাবার্তা স্বাভাবিকভাবে বলার জন্য সে দেশের ট্যুরিস্ট গাইডদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ট্যুরিস্ট গাইডরা ১১টি ভাষায় কথা বলতে সক্ষম বলে জানানো হয়েছে। নারী-পুরুষ উভয় ট্যুরিস্ট গাইড রয়েছে। জানা গেছে, ট্যুরিস্ট গাইডদের বয়স ২১ বছরের ঊর্ধ্বে। তারা হিন্দি, ইংরেজি, চীনা, মান্দারিন, পর্তুগিজ, জার্মান, ফ্রেন্স, স্প্যানিশ, রুশ এবং মালয় ভাষায় কথা বলতে সক্ষম।

সৌদি আরবের ১৪ টি শহরে ট্যুরিস্ট গাইডদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সৌদি আরবের পরিকল্পনা, সে দেশে পর্যটকদের টানতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং চীনের নাগরিকরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। শিগরিই এ ধরনের সুবিধা দিতে যাচ্ছে সৌদি।

ad

পাঠকের মতামত