নায়ক ও পরিচালককে নিয়ে শ্রাবন্তীর বিস্ফোরক মন্তব্য!
বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ নামে ছবিতে অভিনয় করেছেন। সম্পূর্ণ বাংলাদেশের একক প্রযোজনার কোনো ছবিতে এই প্রথম তিনি অভিনয় করলেন। ৮ মার্চ ছবিটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সেদিন ছবিটির প্রচারণার জন্য তিনি ঢাকায় আসেন। প্রথম এসেই তিনি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে গিয়েছেন। সাথে ছিলো তাহসান, রাজ, তাসকিন ও রাইসাসহ অনেকেই। এর আগে বলাকা আর শ্যামলী হলেও গিয়েছিলেন শ্রাবন্তী।
এত দূর এসে ছবিটি করার পেছনে কারণ হিসেবে তিনি বলেন, একদিন রাজ কলকাতা গিয়ে এই ছবিটির স্ক্রিপ্ট নিয়ে আমার সঙ্গে দেখা করল। অনেকক্ষণ ধরে এটি পড়লাম। দেখলাম, অনেক সুন্দর একটা গল্প। কনটেন্ট ভালো হলে আমি সেই ছবিটি করি। নায়ক তাহসান ও পরিচালক রাজ সম্পর্কে বেশ উচ্ছ্বেসিত মন্তব্য করলেন শ্রাবন্তী। তাহসান সম্পর্কে বললেন, তাহসান তো একজন ওয়ান্ডারফুল অ্যাক্টর! সে খুবই ফ্রেন্ডলি। আর রাজ? অসাধারণ! তবে পরিচালকের চেয়ে সে বন্ধু হিসেবে দারুণ। সে আমার ভালো বন্ধু, কাছের ভাইয়ের মতো।
এদিকে, রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সম্প্রতি আয়োজন করা হয়েছিল ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রিমিয়ার। অনুষ্ঠান শুরুর কিছু সময় পর ছবির প্রধান অভিনেত্রী ভারতীয় নায়িকা শ্রাবন্তী এসে প্রেক্ষাগৃহে উপস্থিত হন। দর্শকসারিতে বসে ছবিটি উপভোগ করেন তিনি। ছবি দেখার পর শ্রাবন্তী বলেন, এবার ঢাকায় এসে আনন্দটা একটু বেশি লাগছে। কারণ বাংলাদেশের প্রযোজনায় প্রথম চলচ্চিত্রে কাজ করলাম এবার। তাহসান খান, তাসকিন, রাজসহ এ চলচ্চিত্রের পুরোটিমের প্রশংসা করতে চাই।
এদিকে, দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ছোট পর্দার অভিনেতা তাহসান খান এ ছবিটির মধ্য দিয়ে প্রথমবার বড়পর্দায় কাজ করেছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘যদি একদিন’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, ছবির অভিনয়শিল্পী সাবেরি আলম, আনন্দ খালেদসহ অনেকে উপস্থিত ছিলেন। সূত্র: ব্রেকিংনিউজ




