274918

ভোটের মাঠে দেবর ভাবির লড়াই

নিউজ ডেস্ক।। জেলার ৭টি উপজেলার মধ্যে এটি একমাত্র ব্যতিক্রম। এই উপজেলায় একই পদে লড়েছেন আপন দেবর ও ভাবি। বিষয়টি নিয়ে পুরো জেলায় চলছে মুখরোচক আলোচনা। ২য় ধাপে পঞ্চম উপজেলা নির্বাচন আগামী ১৮ই মার্চ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে। জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে ২ জন একই ঘরের আপন দেবর ভাবি। চেয়ারম্যান পদে মাঠে তৎপর রয়েছেন দেবর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক ও ভাবি গুলশান আরা মিলি। ফারুক জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মুমীত আসুকের ছোট ভাই। তিনি হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি।

অন্যদিকে মিলি এমএ মুমীত আসুকের স্ত্রী। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দেবর ও ভাবি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগ মিলিকে নৌকার প্রার্থী করায় বিগড়ে যান দেবর। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন ফারুক। তবে মিলি ও ফারুক জয়ের ব্যপারে দু’জনই আশাবাদী। ভোটারদের মন জয় করতে তারা ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। উৎস: মানবজমিন।

ad

পাঠকের মতামত