274253

দুশ্চিন্তায় সৌদি আরব!

ডেস্ক রিপোর্ট।। ২০১৭ সালের ডিসেম্বরে সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ হলেও কর্মসংস্থানের হার গত ৫ বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। কর্মসংস্থান সূচক গত ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে চাহিদার তুলনায় ৫০.২ শতাংশ। তেল বহির্ভুত সৌদির অর্থনীতির গতি বৃদ্ধি পেলেও কর্মসংস্থান বৃদ্ধি কাঙ্খিত নয় বলে দেশটির অর্থনীতিবিদদের বিষয়টি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

আমিরাতের এনবিডি পারচেজিং ম্যানেজারস সূচকে এধরনের কর্মসংস্থান হার প্রসঙ্গে বলা হয়েছে রফতানি বৃদ্ধি পেলেও এর কোনো প্রভাব পড়েনি কর্মসংস্থানের ওপর। এনবিডি’র মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক খাতিজা হক বলেন, দীর্ঘমেয়াদে তো বটেই তেলবহির্ভুত অর্থনীতির গতি যদি কর্মসংস্থানকে বৃদ্ধি করতে না পারে তাহলে পরিস্থিতির কোনো পরিবর্তন আশা করা যায় না। বেসরকারি খাতে লোকবল নিয়োগের তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। বরং বেসরকারিখাতের অনেক প্রতিষ্ঠান কৃচ্ছতা সাধন করতে যেয়ে উল্টো শ্রমিক ছাঁটাই করছে। আরব বিজনেস

ad

পাঠকের মতামত