কাদেরের সর্বশেষ অবস্থা জানালেন রিজভী
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।শুক্রবার বিকেলে কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামি’কে উদ্ধৃত করে তিনি এতথ্য জানান।
রিজভী বলেন, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।ডা. আবু নাসার রিজভী জানান, কাদের সাহেব আগের দিনের তুলনায় আজ আরও ভাল আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এছাড়া কোন ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র কাজ করছে বলেও জানান তিনি। এসময় কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসির দোয়া কামনা করেন ডা. রিজভী।
এর আগে ডা. সামি ব্রিফ কারার সময় উপস্থিত ছিলেন জনাব কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।
পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সমবেতদের চিকিৎসা বিষয়ক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন,ম নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানাসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল এগারটায় মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ব্রিফ করবেন।




