সুলতান মনসুরের শপথে ‘টাকা-পয়সার লেনদেন’ থাকতে পারে: ডা. জাফরুল্লাহ চৌধুরী
গণণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মন্তব্য করেছেন, ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হওয়ার পর জোটের সিদ্ধান্ত না মেনে সুলতান মোহাম্মদ মনসুর অনৈতিক কাজ করেছেন । তিনি বলেন, এখানে টাকা-পয়সারও লেনদেন থাকতে পারে।ডা. জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার ‘সুলমান মোহাম্মদ মনসুর শপথ নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জনিয়ে এ মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার -২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর।শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। দল থেকে বহিষ্কারের পাশাপাশি সুলতান মনসুরের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।
বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকের সামনে সুলতান মনসুর আহ্বান জানান,আমি ছাড়া ঐক্যফ্রন্টের আরও যারা নির্বাচিত হয়েছেন, তারা সংসদে এসে জনগণের পক্ষে কথা বলুন। সূত্র: বাংলাদেশ টুডে




