মালয়েশিয়ায় ফাঁসি থেকে রক্ষা পেলো চার জন রোহিঙ্গা
ডেস্ক রিপোর্ট।। মালয়েশিয়ায় ফাঁসির হাত থেকে রক্ষা পেলো ৪রোহিঙ্গা। চারজন হলেন, মো. জুনায়েদ নুর সালাম, মো. রফিক, মো. কারিম এবং মো. ছলিম আব্দু রাজ্জাক। তবে তাদের প্রত্যেককেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন মালয়েশিয়া আদালত যথাক্রমে ১৩,১১ ও ১৫ বছরের।একই ঘটনায় অভিযুক্ত বিবিজান নুর কারিমকে ঘটনায় সংশ্লিষ্ট না থাকায় আদালত বেকুশুর খালাশ প্রদান করেন।
গত ৬ মার্চ মালয়েশিয়ার টেরেংগানুর একটি আদালতে ৩০৪(এ) ধারায় আনীত অভিযোগ এবং (৩৪) ধারায় বিচারকালে বিজ্ঞ বিচারক দাতুক আব্দুল ওয়াহাব তাদেরকে কারাদণ্ডের আদেশ দেন। আনিতো হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হয় যে আসলে তারা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করিনি প্রতিপক্ষ। তারা সবাই একসাথে বসবাস করতো। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে তাকে আঘাত করা হলে সে মারা যায়। তাই ফাঁসি না দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, জালান পাক মাডাহ বুকিত পায়ুংয়ে ২০১৭ সালের ১৮ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তাদেরই এক বন্ধু আব্দুল খালিদ আব্দুল কাদিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মৃত্যুবরণ করেন। সেই অভিযোগে গ্রেফতার করা হয় ৪ জন রোহিঙ্গাকে।
দীর্ঘ এক বছরের বেশি সময় শুনানি শেষে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে, আসলে তাদের বন্ধু ঐ রোহিঙ্গা কে হত্যার উদ্দেশ্যে আঘাত করেনি তাই তাদের মৃত্যুদণ্ড সাজা মওকুফ করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।




