273363

অভিজ্ঞতার বিচার বিশ্বকাপ স্কোয়াডে আশরাফুল!

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দল গুছানোও শুরু করেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। দেশ সেরা ৩০ জন ক্রিকেটারদের নিয়ে দল ঘোষনা আসতে পারে দুই-একদিনের মধ্যেই। আর টাইগারদের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বিশ্বকাপের দল গুছাতে সবসময়ই দেশের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর গুরুত্ব দিয়ে থাকে সকল দেশই। তবে এক্ষেত্রে বাংলাদেশ হয়ত একটু ব্যাতিক্রম। তারুণ্য নির্ভর দল নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে টাইগাররা। তবে এবারে এশিয়ার বাইরে বিশ্বকাপ হওয়ায় অভিজ্ঞতাকে বেশ গুরুত্ব দিবেন নির্বাচকরা।

সেদিক থেকে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে মোহাম্মদ আশরাফুলের । বিপিএল, ডিপিএলে ব্যর্থ হলেও জাতীয় দলে ব্যতিক্রম হতে পারেন আশরাফুল। আর বিশ্বকাপটা ইংল্যান্ডে হওয়াতে আশাবাদ আরো বেশি সবার। কেননা ২০০৫ সালের বিশ্বকাপে এই আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতেই সর্বপ্রথম অজিদের হারিয়ে চমক দেখিয়েছলো টাইগাররা। জানিয়ে দিয়েছিলো ক্রিকেটবিশ্বে আরো এক পরাশক্তির আবির্ভাব ঘটবে শীগ্রই, যার নাম ‘বাংলাদেশ’।

বর্তমান আশরাফুল হারিয়ে যাওয়া মনে হলেও হয়ত অতীতের আশরাফুলকে মনে রেখেই আবারও বিশ্বকাপে টাইগার স্কোয়াডে ফিরবেন কোটি ক্রিকেট ভক্তের প্রিয় অ্যাশ। এমনটাই প্রত্যাশা সকলের।

ad

পাঠকের মতামত