273081

ব্র্যাকের এক শিক্ষকের সমান সরকারি পাঁচ শিক্ষক : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ব্র্যাকের এক শিক্ষকের সমান সরকারি পাঁচ শিক্ষক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।বুধবার (৬ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে ব্র্যাক পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের রচনা সংকলন ‘প্রতিভা’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সরকারি প্রাথমিকে যে পড়াশুনা হয় তারচেয়ে ব্র্যাকের পড়াশুনা অনেক ভালো। এইটা আমি স্বীকার করি। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করি। আমার শিক্ষকদের আমি প্রচুর বেতন দেই, তাদের অনেক সুযোগ সুবিধা দেই। তাদের ভবন আছে। সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আছে। কিন্তু ব্র্যাকের একটি টিচার দিয়ে পড়াশোনা করা হয়।

তিনি আরো বলেন, ব্র্যাকের এক টিচারের মত আমাদের পাঁচটা টিচারও পড়াইতে পারে না। এখানে কোথায় যেন আমাদের ব্যর্থতা আছে তা এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দেখছি। কেন জানি আমরা অনেক পিছনে পড়ে আছি।

ad

পাঠকের মতামত