272911

এই প্রথম কাজী শুভর গান প্রকাশ হলো ভারত থেকে (ভিডিও)

বিনোদন ডেস্ক।। কাজী শুভ ও তাইরিন তিথির ‘চান্দের আলো’ গান দিয়ে যাত্রা শুরু করলো ভায়োলিন মিউজিক স্টেশন। মাহফুজ ইমরানের সুর করা গানটি মিউজিক ভিডিও দিয়ে নিজেদের যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি। গানটি লিখেছেন রফিকুল ইসলাম রকি। সংগীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। গানটিতে মডেল হয়েছেন কলকাতার প্রেম কাজী ও পল্লবী কর। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কায়েস কাজী।

গানটি নিয়ে কাজী শুভ বলেন, ‘বর্তমান সময়ের মিষ্টি মধুর ভালোবাসার গান ‘চান্দের আলো’। গানের কথা, সুর এবং কম্পোজিশন খুবই চমৎকার। এজন্যই আমি আমার মতো যত্ন করে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আমার সহশিল্পী হিসেবে তাইরিন তিথিও অসাধারণ গেয়েছেন। আশা করি আমার ভক্ত শ্রোতাদের কাছে খুব ভালো লাগবে মিউজিক ভিডিওটি।’

‘চান্দের’ গানটি নিয়ে তিথিরও একই কথা। তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেরশের জনপ্রিয় শিল্পী কাজী শুভ ভাইয়ার সঙ্গে আমার কাজ করা। গানটির কথা ও সুর আমার ভীষণ ভাল লেগেছে। আশাকরি শ্রোতারাও গানটি পছন্দ করবেন। এত সুন্দর একটি গানে আমাকে কাজ করার সুযোগ দেয়ায় আমি মাহফুজ ইমরানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ভায়োলিন মিউজিক স্টেশনের পরিচালক শিবশংকর দেবনাথ বলেন, ‌’ভায়োলিন মিউজিক স্টেশন মূলত সঙ্গীত নিয়েই কাজ করবে। শুধু ভারত বা বাংলাদেশ নয়, বিশ্বের সব বাংলাভাষাবাসীর জন্যই এবং তাদের আগ্রহকে প্রাধান্য দিয়েই মিউজিক বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করবে। আশা করি সবাই আমাদের এই পথচলাকে সানন্দ্যে গ্রহণ করবেন এবং সঙ্গে থাকবেন।

ad

পাঠকের মতামত