‘এমন একটা হাসপাতাল বানান যেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এয়ার অ্যাম্বুলেন্স না ডাকা লাগে’
ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর জীবন শঙ্কায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে আকাশে উড়লো এয়ার এ্যাম্বুলেন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এয়ার এম্বুল্যান্সটি।
আজ সোমবার সোয়া ৩টার পরে কাদেরকে নিয়ে আইসিইউ ও সিসিইউ সুবিধা সম্বলিত একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছে তার স্ত্রী ও ছেলেসহ পাঁচজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেওয়ার পর আজ সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে সিঙ্গাপুরে নেওয়ার কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউয়)র ডা. কনক কান্তি বড়ুয়া।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারতের প্রখ্যাত ডাঃ দেবী শেঠি ও তাকে বিদেশে নিয়ে যাওয়া বিষয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন যে, দেশের ভিআইপিরা যদি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা না রাখে তবে সাধারন মানুষ কিভাবে চিকিৎসকদের সেবায় আশ্বস্ত থাকবে?
দৈনিক সমকালের সিনিয়র সাব-ইডিটর হাসান জাকির অনেকটা আক্ষেপ করেই নিজের ফেসবুকে লিখেন,আমাদের একজন দেবি শেঠি নাই। আমাদের একটা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল নাই। এক্সপ্রেসওয়ে হবে, পদ্মা সেতু হবে, মেট্রোরেল হবে, নিউক্লিয়ার প্লান্ট হবে কিন্তু নির্ভর করার মতো একটা হাসপাতাল হবে না কেন?
মাননীয় প্রধানমন্ত্রী : একটা হাসপাতাল বানানো প্রজেক্ট নিন প্লিজ, যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রেগুলার চেকআপের জন্য বিদেশ যাওয়া না লাগে। যেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এয়ার অ্যাম্বুলেন্স না ডাকা লাগে। কত সময় লাগবে ৫ বছর, ১০ বছর;লাগুক। কত টাকা লাগবে, একটা পদ্মাব্রিজের টাকা; লাগুক।
তবুও বানান প্লিজ।
এর আগে বিএসএমএমইউ এর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, দেবী শেঠী ওবায়দুল কাদেরকে দেখে বলেছেন আমাদের ওখানেও পলিটিশিয়ানদের চিকিৎসার ক্ষেত্রে যেটা ফলো করি আমরা আপনাদেরও সেটা ফলো করার পরামর্শ দিবো। যেহেতু ভিজিটর কন্ট্রোল করা সম্ভব হয় না। তাই বাইরে চিকিৎসা করা ভালো।
তিনি বলেন, দেবী শেঠী আমাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মূল্যালয় করেছেন এভাবে, আপনাদের কার্ডিয়াক টিম যেভাবে কাজ করেছেন সেটা এক্সসিলেন্ট। ভাবি (ওবায়দুল কাদের স্ত্রী) সামনে ছিলেন। তার সামনেই শেঠী বলেছেন ইউরোপেও এর থেকে ভালো চিকিৎসা সম্ভব না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। আজ সোমবার (৪ মার্চ) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিএসএমইউতে আসেন দেবী শেঠি। দুপুর দেড়টায় তিনি হাসপাতালে পৌঁছান। পরে তিনি বিএসএমএমইউয়ের ডাক্তারদের সাথে বৈঠক করেন। উৎস: বাংলাদেশটুডে




