272671

আমিরের মায়ের মৃত্যুতে ফেসবুকে পোস্ট, বৈষম্যের শিকার রুবেল

পাকিস্তান ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমিরের মায়ের মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় বৈষম্যের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজ ফেসবুক পেজে পোস্টটি করেন রুবেল। পোস্টটিতে কমেন্ট পড়েছে ৩৪৭টি। যার বেশিরভাগই নেতিবাচক।

এই পোস্টটির এক ঘণ্টা পর অর্থ্যাৎ সন্ধ্যা ৭টার দিকে আরেকটি পোস্ট করেন রুবেল। যেখানে তিনি লেখেন- ‘আমি ফেসবুকে পোস্ট দেওয়ায় অনেকেই দেখলাম ব্যাপারটা খারাপ ভাবে নিয়েছেন। আমিরের সাথে ২০০৭ সাল থেকে আমার পরিচয়। আমরা একসাথে অনুর্ধ্ব-১৯ -এ খেলেছিলাম। দেশের বাইরের কাছের বন্ধুদের মধ্যে অন্যতম সে। এজন্যই তার মায়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলাম। তাছাড়া কারো মৃত্যুতে শোক প্রকাশ করাতে ভুল কোথায় আমি জানিনা!

তবে ইদানীং লক্ষ করা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অন্যের প্রতি বিদ্বেষ প্রচারেই বেশি আগ্রহী। মুসলিম হিসেবে এটি কোন ভাবেই কাম্য নয়।’

রুবেলের এই পোস্টটিতে কমেন্ট পড়েছে ৯১৪টি। এর মধ্যে অনেকেই তার পক্ষে কথা বলেছেন। তবে নেতিবাচক কমেন্টও রয়েছে অনেক।

আগের পোস্টটিতে রুবেল লিখেছেন- ‘পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমির তার মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.. আল্লাহ আপনি ওনাকে জান্নাত নসিব করুন আমিন। হে আল্লাহ আপনি বাংলাদেশের তথা সমস্ত দেশের অসুস্থ ভাই বোনদের সুস্থতা দান করুন আমিন।’

পোস্টটিতে শাহরিয়ার কবির ইমন নামে একজন লেখেন- কত দেশের কত ক্রিকেটারের মা বাবা মারা যাচ্ছে কই তাদের নিয়ে তো কোন পোস্ট দেখলাম না, শুধু পাকিস্তানের বেলায় কেন?? তাহলে কি আমরা ধরে নিব আপনি পাকিস্তানি???

আজিম খান নামে একজন লেখেন- দেশপ্রেমিক দেখতে আসছি। এদের এসোসিয়েশন এর পক্ষ থেকে একুশে পদক দেওয়ার আহ্বান জানাই।

তবে এই নেতিবাচক কমেন্টের মধ্যেও কয়েকজন ভালো মন্তব্য করেছেন। মিরাজুর রহমান নামে একজন লিখেছেন- আহা কিছু চেতনাধারী লোক বলবে আপনি রাজাকার, তারা এর পিছনের ঘটনা কখনও জানতে চাইবে না। তারা বুঝেনা যে পাকিস্তান যেটা করেছে অবশ্যই খারাপ করেছে তাই বলে কি আমরাও পাকিস্তান এর মত আচরণ করব? আমরা তাদের সাথে ভাল ব্যবহার করে বুঝিয়ে দিব যে আমরা বাঙালি জাতি….. রুবেল ভাইয়ের জন্য অবিরাম ভালবাসা।

ad

পাঠকের মতামত