কাতার প্রবাসী বাংলাদেশীরা উর্পাজিত অর্থ দ্রুত, সহজে ও নিরাপদে পাঠাতে পারবেন
ডেস্ক রিপোর্ট।। কাতার প্রবাসী বাংলাদেশীরা তাদের উর্পাজিত অর্থ এখন শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাতে পারবেন। রোববার এ বিষয়ে কাতারের আল জামান এক্সচেঞ্জের সঙ্গে একটি চুক্তি করেছে ব্যাংকটি। চুক্তির আওতায় কাতার প্রবাসী বাংলাদেশীরা তাদের উর্পাজিত অর্থ এখন দ্রুত, সহজে ও নিরাপদে শাহ্জালাল ব্যাংকের সব শাখার মাধ্যমে তাদের পরিবার-পরিজন অর্থাৎ আপনজনদের কাছে পাঠাতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম এবং আল জামান এক্সচেঞ্জের জেনারেল ম্যনেজার আনোয়ার সাদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, আল জামান এক্সচেঞ্জের অপারেশন ম্যনেজার জুবায়ের আব্দুল রাহিমান ও ফরেক্স ম্যনেজার আদর্শ সেনাভাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




