271918

নিজেদের তৈরি জেএফ-১৭ দিয়েই ভারতের মিগ ২১ ভূপাতিত করেছে পাকিস্তান

গত বুধবার পাকিস্তানে হামলাকারী ভারতের দুটি মিগ ২১ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তান। এ দুটি বিমানের একজন পাইলটকেও তারা আটক করেছিল। সিএনএনের একটি রিপোর্টে বলা হচ্ছে, ভারতের মিগ ভূপাতিত করতে পাকিস্তান চীনের নকশায় নিজেদের তৈরি জেএফ-১৭ ব্যবহার করেছিল।ভারত দাবি করেছিল, তারা একটি এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে, যেটি আজাদ কাশ্মিরে বিধ্বস্ত হয়। ইসলামাবাদ ভারতের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে জানায়, তারা এ অভিযানে কোনো বিমান হারায়নি।

অন্যদিকে পাকিস্তান দাবি করে, তারা ভারতের দুটি মিগ-২১ বিমান বিধ্বস্ত করেছে। তাদের দাবির সমর্থনে ভারতের বিধ্বস্ত মিগ-২১ বিমানের ছবিও প্রকাশ করে।সিএনএনের রিপোর্টে আরো বলা হয়, সামরিক শিল্পে ভারতের বেশ ঘাটতি রয়েছে। অন্যদিকে চীনের সহায়তায় পাকিস্তান নিজেরাই জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করছে।এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে জানতে চায়, তারা ভারতে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের তৈরি কোনো বিমান ব্যবহার করেছে কি না? এটি হলে তা হবে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে এফ-১৬ বিমান বিক্রির চুক্তির লঙ্ঘন।

মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানান, আমরা এ রিপোর্টের ব্যাপারে খুবই সতর্ক এবং এ ব্যাপারে আরো তথ্যের অপেক্ষায় আছি। তিনি আরো বলেন, আমরা এ ধরনের ক্ষেত্রে চুক্তির ধারাগুলোর লঙ্ঘনের ব্যাপারে সব ধরনের অভিযোগ খুবই গুরুতরভাবে বিবেচনা করি।এ অবস্থায় এশিয়া-প্যাসিফিক কলেজ অব ডিপ্লোমেসি উইথ এক্সপার্টিস অন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান-এর একজন অতিথি গবেষক নিশাঙ্ক মতওয়ানি সিএনএনকে বলেন, এ উপমহাদেশের সামরিক অবকাঠামো নির্মাণে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মতওয়ানি আরো বলেন, এ পর্যন্ত মিগ-২১-এ যত দুর্ঘটনা ঘটেছে এবং যত পাইলট মারা গেছে, তার জন্য মিগ-২১ কে ভারতীয় পাইলটরা ‘উড়ন্ত কফিন’ বলে আখ্যা দেন।অন্যদিকে হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের সাম্প্রতিক অভিযানে জেএফ-১৭ ব্যবহার করেছিল ইসলামাবাদ।

ওই রিপোর্টে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তা যখন টুইটে বলেন, জেএফ-১৭ ভারতের দুটি মিগ ২১ বিমান ভূপাতিত করেছে, তখনই শেনজেন স্টক মার্কেটে তালিকাভুক্ত চেঙফেই ইন্টেগ্রেশন টেকনোলজির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে যায়। এ প্রতিষ্ঠানটি জে-এফ ১৭ নির্মাতা সংস্থা চেংডু এয়ারক্রাফট করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।

ad

পাঠকের মতামত