চেহারা দেখালেই মিলবে টাকা!
প্রযুক্তির উৎকর্ষতায় বদলে যাচ্ছে বিশ্ব। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে অনেক দেশ। একটা সময় ছিলো যখন কার্ডের পাসওয়ার্ড মনে না থাকলে বা লিখে না রাখলে মারাত্মক বিপদে পড়তে হতো অনেকের। এখন সেই দিন বদলাচ্ছে। সেই সাথে কার্ড-পাসওয়ার্ড চুরি করে টাকা হাতিয়ে নেওয়ার সুযোগও থাকছে না।
ব্যাংকিং লেনদেনে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি চালু হলে এই দুই ভয় দূর হবে। এ নিয়েই কাজ করছে এনইসি করপোরেশন।তাইওয়ানের ব্যাংক ই-সানে এ প্রযুক্তি চালুর বিষয়ে কথাবার্তা পাকা হয়েছে বলে ঘোষণা দিয়েছে তারা।ব্যাংকটি ফেসিয়াল রিকগনিশন পদ্ধতিতে টাকা তোলা যায় এমন পাঁচটি এটিএম স্থাপন করেছে দেশটির বিভিন্ন জায়গায়। এটিই এটিএমে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি ব্যবহারের প্রথম উদাহরণ।




