271826

নরসিংদীতে গ্যাসের রাইজার বিস্ফোরণে কাপড়ের গোডাউনে আগুন

নরসিংদীর মাধবদীতে গ্যাসের পাইপ লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে কাপড়ের দুটি গোডাউনে আগুন লেগে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কতৃপক্ষ।সোমবার সকালে মাধবদী বাজারের বড় মসজিদ সংলগ্ন উজ্জল ট্রেডাসের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাধবদী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার আরিফ আনোয়ার জানান, সকাল ১১টার দিকে মাধবদী বাজারের বড় মসজিদ সংলগ উজ্জল ট্রেডার্সের পিছনে থাকা আমজাদ হোসেনের গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়। এসময় পাশের একটি বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। আগুন দ্রুত পাশ্ববর্তী গোডাউনে ছড়িয়ে পরে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের প্রায় সমস্ত কাপড়ই পুড়ে যায়।

খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ad

পাঠকের মতামত