এ যেন সাক্ষাৎ চাঁদের পূর্ণিমা!
বিনোদন ডেস্ক।। একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। এক সময়ের চলচ্চিত্র অভিনেত্রী বলার কারণ হচ্ছে, পূর্ণিমা অনেকদিন থেকেই বড় পর্দা থেকে দূরে আছেন। বিয়ের পরই চলচ্চিত্র থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন। এরপর যদিও তিনি ফিরেছেন তবে বড় পর্দার হয়ে নয়, ছোট পর্দার অভিনেত্রী হয়ে। তবে বড় আর ছোট যে পর্দায় তিনি থাকুক না কেন, তার লাস্যময়ী রূপে সবসময় কুপোকাত তার ভক্তরা।
এদিকে, মঙ্গলবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে পূর্ণিমা তিনটি ঝলমলে ছবি পোস্ট করেছেন। যেখানে পূর্ণিমার চোখে কুপোকাত হতে দেখা যায় নেটিজেনদের। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, আপনাকে যত দেখি ততই অবাক হই। মানুষের বয়স বাড়ে, আপনার বয়স দিন দিন কমেই চলেছে। আরেকজন লিখেছে, জীবনের প্রথম যে দিন প্রিয় নায়িকাকে সামনে দেখে ছিলাম সেই সময় মুখ থেকে কোন কথা বের হয়নি আমার, শুধু চেয়ে দেখেছিলাম।
সম্প্রতি জানা গেল পূর্ণিমা ফের বড় পর্দায় ফিরছেন। ‘জ্যাম’ শিরোনামের নতুন ছবিতে দেখা যাবে লাস্যময়ীকে। বহুদিন পর পর্দায় ফিরছেন- এ বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, সিনেমার প্রতি তো সব সময়ই আমার দুর্বলতা কাজ করে। যেহেতু আমার শুরুটা সিনেমা দিয়েই। মাঝে অনেক দিন সিনেমায় অভিনয় করা হয়নি। আমি চেয়েছিলাম, ভালো একটা গল্পের সিনেমা দিয়ে ফিরতে। তার জন্য অপেক্ষা করছিলাম। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই যখন এই সিনেমার গল্পটা শোনালেন, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে।সূত্র: সময় সংবাদ




