271502

‘যতদিন চাঁদ থাকবে, আমি তোমার সান্নিধ্য অনুভব করব’

স্পোর্টস ডেস্ক।। সময়টা মধুরই কাটছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের। স্ত্রী দোলা হোসেনের অকৃত্তিম ভালোবাসায় সময় কেটে যাচ্ছে তার সময়। উপলক্ষ থাকা আর না থাক, নিজের ভালোবাসার কথা নিয়মিত রুবেলকে জানান দোলা। সেটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ারও করেন তিনি। রোববার এমন আরো একটি পোস্ট দিয়েছেন রুবেল-পত্নী। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে রুবেলের দুটি ছবি ব্যবহার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, চাঁদের মতো কিছু একটা ধরে আছেন রুবেল।

পোস্ট করে ক্যাপশনে দোলা লিখেছেন, ‘যতদিন চাঁদ থাকবে, আমি তোমার সান্নিধ্য অনুভব করব।’ সাধারণত স্ত্রীর পোস্টের জবাবে নতুন পোস্ট দেন রুবেল। তবে এবার শুধু কমেন্ট করেছেন তিনি।

কমেন্টটি ছিল বেশ মজার। স্ত্রীর ভালোবাসার উত্তরে কমেন্টে বাংলাদেশের ডানহাতি এই পেসার লিখেছেন, ‘মনে হচ্ছে চাঁদের দেশে আছি।’ প্রতিউত্তরে রুবেলের স্ত্রী আর কিছু লেখেননি।

পারিবারিক সিদ্ধান্তে ২০১৬ সালের মে মাসে ঘরোয়া পরিবেশে দোলাকে বিয়ে করেন বাঘেরহাটের ছেলে রুবেল। দোলার বাড়িও বাঘেরহাটেই। উৎস: প্রিয়.কম

ad

পাঠকের মতামত