প্রিয়াঙ্কা চোপড়া পাকিস্তানের ক্ষোভের মুখে
বিনোদন ডেস্ক।। পুলওয়ামা হামলার পরে ভারতীয় বায়ু সেনা অভিনন্দনকে তার সাহসিকতার প্রশংসায় বলিউডের তারকারাও প্রতিক্রিয়া দিয়েছে। সোশাল মিডিয়ার মাধ্যমে প্রিয়ঙ্কা চোপড়া ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে ‘জয় হিন্দ’ লেখেন। তবে পাকিস্তান এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি। পাকিস্তান অনলাইনের মাধ্যমে প্রিয়াঙ্কাকে UNICEF এর গুডউইল অ্যাম্বাসাডর থেকে সরানোর দাবি তুলেছে। পাকিস্তান লিখেছে UNICEF এর ব্র্যান্ড আ্যাম্বাসেডর হয়ে প্রিয়াঙ্কা কিভাবে ভারতীয় বায়ু সেনার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে টুইট করতে পারে। একজন UNICEF এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রিয়াঙ্কা এই কাজ করতে পারে না বলেও উল্লেখ করে পাকিস্তান। প্রিয়াঙ্কা এ পদের যোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে৷
পাকিস্তানের এই পিটিশনে জইশের কোনো উল্লেখ নেই। গত ১৪ ফেব্রুয়ারি জইশের আত্মঘাতী হামলার জেরে দেশের ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছে। এই ঘটনার জেরে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব ভারত পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখা যায়। একদিকে যেখানে বলিউডে পাকিস্তানি কলাকুশলিদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় সেখানে। অন্যদিকে পাকিস্তানে ভারতীয় ছবি রিলিজে ব্যান করা হয়েছে৷ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউড থেকে আবারও সোনালী বোসের ছবি স্কাই ইজ পিঙ্কের মাধ্যমে বলিউডে ফিরছে। এই ছবি আগামী ১১ অক্টোবর রিলিজ হবে বলে জানা যাচ্ছে৷




