270832

চুম্বনে তামান্নার আপত্তি কিন্তু একজনকে ছাড়া!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। অভিনয়ের ক্যারিয়ারে অনেক তারকার সঙ্গে অভিনয় করেছেন এবং সফলও হয়েছেন। যে কোন সিনেমাতে কাজ করার আগে তার কিছু শর্ত থাকে। তার মধ্যে অন্যতম একটি হলো অনস্ক্রিনে চুমো দেওয়ার বিষয়টি। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি সাফ জানিয়ে দেন যে অনস্ক্রিনে চুমুর দৃশ্য থাকতে পারবে না। আর এমন দৃশ্য থাকলে ঐ ছবিতে অভিনয় করবেন না বাহুবালী খ্যাত এই নায়িকা।

এমন আপত্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র একজনের জন্য তিনি এমন শর্তে ব্যাতিক্রম করতে রাজি আছেন। কিন্তু কে সে? যার জন্য নিজের নিয়মের ব্যতয় ঘটাতেও রাজি এই নায়িকা। সেখানে দেওয়া সদ্য এক সাক্ষাৎকারে তামান্না জানান, সে আর কেউ নয়, বলিউড তারকা ঋত্বিক রোশন। তামান্না এই বলিউড তারকার অনেক বড় ফ্যান।

তিনি বলেন, সাধারণত অনস্ক্রিনে চুমুতে আমার আপত্তি থাকে। এটা আমার চুক্তির অংশ কিন্তু হৃতিক রোশন হলে ব্যাপারটা আলাদা। আমি রাজি…।এছাড়াও তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরু থেকেই ঋত্বিককে অনুসরণ করছেন তামান্না। এই বলিউড তারকা তাঁর কাছে অনুপ্রেরণা। ফলে তার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে চুক্তিতেও কোনও রকম শর্ত রাখতে রাজি নন তামান্না। কিছুদিন আগে হৃতিকের সঙ্গে তাঁর দেখাও হয়েছিল। একেবারেই ফ্যান গার্ল মোমেন্ট ছিল তাঁর জন্য। সেখানে প্রিয় নায়কের সঙ্গে ছবিও তোলেন তিনি।

ad

পাঠকের মতামত